২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, ভোটের প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

বিশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে শতভাগ নির্ভুল ভোটার তালিকা তৈরি করা সম্ভব হয়নি বলে স্বীকার করেন তিনি। তার ভাষায়, “পুরোপুরি নিখুঁত তালিকা করা না গেলেও তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং মৃত ভোটারদের বাদ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে।”

নির্বাচনী প্রক্রিয়ার আরেকটি বড় চ্যালেঞ্জ হিসেবে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টিও সামনে আসে বলে জানান আখতার আহমেদ। তিনি বলেন, সময় ও প্রক্রিয়াগত সীমাবদ্ধতার মধ্যেও এই কাজটি করতে হয়েছে

এ সময় নির্বাচনকে ঘিরে অপতথ্য ও অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান ইসি সচিব। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু রাখতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে দূরে থাকা জরুরি।

মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে আগে যে নীতিমালা জারি করা হয়েছিল, সেটি প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি সংশোধিত আইন অনুযায়ী যেখানে প্রয়োজন সেখানে যোজন-বিয়োজন করা হচ্ছে বলে উল্লেখ করেন ইসি সচিব।

ভোট গণনা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, পোস্টাল ব্যালট গণনা করতে তুলনামূলকভাবে বেশি সময় লাগে। তবে এ কারণে ফল ঘোষণায় অযথা বিলম্ব করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।

সব মিলিয়ে নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই ভোটগ্রহণ ও ফল প্রকাশ নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে বলে জানান ইসি সচিব।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...