বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বিশেষ সংবাদ

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ মে) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বারোপুর দক্ষিণপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই দণ্ড দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দেখা যায়, বেকারিটি তাদের কেক, বিস্কুট ও পাউরুটি তৈরিতে হ্যাচিং ডিম ব্যবহার করছিল

এছাড়া প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ ভাঙা ও নষ্ট ডিম পলিথিনে ভরে পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে দেখা যায়। একই সাথে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং অন্য নামের প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে ক্রেতাদের সাথে প্রতারণা করার প্রমাণ পায় অধিদপ্তর।

এসব অপরাধের সত্যতা মেলায় এবং প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ পারভেজ বিজয় দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত বিপুল পরিমাণ হ্যাচিং ও লিকুইড ডিম জনসম্মুখে ধ্বংস করা হয়।

দণ্ডিত ম্যানেজার ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবেন না মর্মে মুচলেকা দেন।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।সোমবার (১১ মে)...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন শেরপুর পৌর ভূমি উপ-সহকারী...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে, এ...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এখন থেকে...

দক্ষিণ কোরিয়ায় মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দেশ ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। রোববার...

শত্রুপক্ষকে ‘বেদনাদায়ক’ জবাবের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের

ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড...

নষ্ট ডিমে কেক-বিস্কুট তৈরি, বগুড়ার ফুলকলি বেকারি দণ্ডিত

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং বা বাচ্চা না ফোটা নষ্ট...