প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

বিশেষ সংবাদ

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ প্রতীক। ছোটবেলা থেকে কাকের প্রতি তৈরি হওয়া সেই মুগ্ধতার কথাই এবার অকপটে জানালেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতার পাশাপাশি নিজের ‘কাক প্রীতি’ নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। সেখানে তিনি জানান, কাকের প্রতি তার টান কোনো হঠাৎ ভালো লাগা নয়, বরং শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগ।

- Advertisement -

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত সিনেমা ‘পায়ল’ নিয়ে হাজির হয়েছিলেন ভাবনা। বিদেশের মাটিতে দেশের সংস্কৃতিকে তুলে ধরতে তিনি বেছে নিয়েছিলেন সবুজ রঙের দেশীয় বেনারসি গাউন। তবে পোশাকের পাশাপাশি আলোচনায় আসে তার কাক নিয়ে ভালোবাসার বিষয়টিও।

ভাবনার ভাষায়, ভালোবাসার ব্যাখ্যা সবসময় যুক্তি দিয়ে দেওয়া যায় না। তিনি বলেন, পুরান ঢাকায় বেড়ে ওঠার সময় সবচেয়ে বেশি যে পাখিটি দেখেছেন, সেটি ছিল কাক। সেই প্রথম দেখাতেই নাকি কাকের প্রেমে পড়ে যান তিনি।

- Advertisement -

কাক নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য বা ট্রল হলেও বিষয়টিকে নেতিবাচকভাবে দেখেন না এই অভিনেত্রী। বরং তিনি চান মানুষ কাকদের প্রতিও একটু সহানুভূতিশীল হোক। তার আহ্বান, বাসার বারান্দায় অন্তত কিছু খাবার বা পানি রেখে যেন মানুষ পাখিগুলোর প্রতি যত্ন দেখায়

সাক্ষাৎকারে সমালোচকদের নিয়েও কথা বলেন ভাবনা। তিনি জানান, প্রতিশোধে নয়, তিনি বিশ্বাস করেন প্রকৃতি ও সৃষ্টিকর্তার বিচারেই। তার মতে, মানুষের করা অন্যায়ের জবাব প্রকৃতি নিজেই একসময় দেয়।

- Advertisement -

বিদেশের মাটিতে বেনারসি গাউন পরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভাবনা বলেন, দেশের বাইরে গেলে তিনি নিজেকে শুধু একজন ব্যক্তি হিসেবে দেখেন না, বরং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বলে মনে করেন। সেই ভাবনা থেকেই লাল গালিচায় সবুজ বেনারসির মাধ্যমে বাংলাদেশের পতাকার আবহ তুলে ধরতে চেয়েছেন তিনি। একই সঙ্গে দেশীয় বেনারসিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করানোর ইচ্ছার কথাও জানান এই অভিনেত্রী।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির পর স্থানীয়...

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।রোববার...

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির

খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক বিশাল সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুতি...

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে...

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রাকের...

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির

খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক বিশাল সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়...

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছে সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ...

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

শনিবার (২০ জুন, ২০২৬) পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরে আয়োজিত পশ্চিমবঙ্গ...

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলায় মাদক বিক্রির অভিযোগে এক দম্পতি ও...