বগুড়ায় পুলিশ ও সাংবাদিক সেজে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

বিশেষ সংবাদ

বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এসময় ছিনতাইকৃত ৪টি ইজিবাইক, ছিনতাইয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ২টি ওয়াকিটকি ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

- Advertisement -

বুধবার (৬ মে) বিকালে ডিবি পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল বগুড়া সদর উপজেলার টিএমএসএস হাসপাতালের সামনে এক চালককে নিজেকে সদর থানার সিভিল পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

- Advertisement -

এ ঘটনায় ৫ মে সদর থানায় মামলা হলে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ বুধবার ভোরে শহরের চারমাথা এলাকার একটি আবাসিক হোটেল থেকে চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ওয়াকিটকি ও ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের হারাগাছ এলাকায় অভিযান চালিয়ে চোরাই ইজিবাইক কেনা-বেচার সঙ্গে জড়িত আরও ২ জনকে গ্রেফতার এবং ৪টি ইজিবাইক উদ্ধার করা হয়।

- Advertisement -

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে পুলিশ, ডিবি বা সাংবাদিক পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকায় সহজ-সরল চালকদের টার্গেট করে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাই করে আসছিল। চক্রটি অত্যন্ত সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর সরঞ্জাম ব্যবহার করে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে এই অপকর্ম চালাত।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের কয়েকজনের বিরুদ্ধে পূর্বের একাধিক চুরি ও দস্যুতার মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বুধবারই আদালতে প্রেরণ করা হয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির পর স্থানীয়...

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।রোববার...

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির

খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক বিশাল সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুতি...

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে...

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রাকের...

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির

খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক বিশাল সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়...

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছে সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ...

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

শনিবার (২০ জুন, ২০২৬) পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরে আয়োজিত পশ্চিমবঙ্গ...

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলায় মাদক বিক্রির অভিযোগে এক দম্পতি ও...