বগুড়ায় ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

বিশেষ সংবাদ

বগুড়ার শিবগঞ্জে একটি বসতবাড়িতে পরিবারের সদস্যদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির পর পালানোর সময় গ্রামবাসীর গণপিটুনিতে সেলিম ফকির (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) ভোর রাতে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সেলিম ফকির কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ এলাকার সিদ্দিক ফকিরের
ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

- Advertisement -

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে তিন সদস্যের একটি ডাকাত দল ছাতুয়া মাতালপাড়া গ্রামের শ্রী গোপাল চন্দ্র সাহার বাড়িতে হানা দেয়। তারা ঘরের আলমারি ভেঙে নগদ প্রায় সাড়ে তিন লাখ টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালঙ্কার লুট করে।

ভুক্তভোগী পূর্ণিমা সাহা সে সময়ের ভয়াবহতা বর্ণনা করে বলেন, “মুখোশধারী ডাকাতরা ঘরে
ঢুকে আমার এবং আমার ছয় বছরের শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে রাখে। চিৎকার করলে ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে তারা আমার কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেয়।”

- Advertisement -

লুটপাট শেষে ডাকাত দল পালানোর চেষ্টা করলে বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও গ্রামবাসী সেলিম ফকিরকে ধরে ফেলেন। উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই তার
মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী অতুল সাহা জানান, চিৎকার শুনে এসে দেখেন বাড়ির গেট বন্ধ। পরে ছাদ দিয়ে ভেতরে ঢুকে তারা একজনকে ধরে ফেলেন।

- Advertisement -

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, এটি একটি পরিকল্পিত
ডাকাতির ঘটনা। ডাকাতরা অস্ত্র দেখিয়ে মালামাল লুট করে পালানোর সময় এই হতাহতের ঘটনা ঘটে। জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, একই পরিবারে কয়েকদিন আগেও একটি চুরির ঘটনা ঘটেছিল। বর্তমান ডাকাতির সাথে ওই ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে সফর শেষ করে এবার রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।স্থানীয় সময়...

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁ সীমান্ত দিয়ে আবারও নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির...

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ভেতর থেকে মো. আমির হোসেন (৪৩) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার...

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে সফর শেষ করে এবার রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে...

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁ সীমান্ত দিয়ে আবারও নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে...

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ভেতর থেকে মো. আমির হোসেন (৪৩) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

গোলের পর কার দিকে দৌড়ে গিয়েছিলেন মেসি?

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে শেষ মুহূর্তে লিওনেল মেসির করা দ্বিতীয় গোল ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে...

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সাব্বির হোসেন...

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ

বাংলাদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়া সরকারের আগ্রহকে ইতিবাচক সংকেত হিসেবে...