সাত জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

বিশেষ সংবাদ

দেশের সাতটি জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকেলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা অভ্যন্তরীণ নদীবন্দর সংক্রান্ত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে এবং ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া তৈরি হতে পারে।

আজ সকাল ৯টা থেকে আগামী কয়েকদিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

বগুড়ার শিবগঞ্জে একটি বসতবাড়িতে পরিবারের সদস্যদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির পর পালানোর সময় গ্রামবাসীর গণপিটুনিতে সেলিম ফকির (৪২) নামের এক ব্যক্তি নিহত...

বিশ্ব গাধা দিবস আজ

আজ ৮ মে, বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব গাধা দিবস। বহু সময় অবহেলা ও উপহাসের প্রতীক হিসেবে ব্যবহৃত হলেও বাস্তবে মানুষের দৈনন্দিন জীবন ও শ্রমে...

রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন রাজ চক্রবর্তী

ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক ও বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তী রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার মাত্র কয়েকদিনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া...

বগুড়ায় ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

বগুড়ার শিবগঞ্জে একটি বসতবাড়িতে পরিবারের সদস্যদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির পর পালানোর সময় গ্রামবাসীর গণপিটুনিতে সেলিম...

বিশ্ব গাধা দিবস আজ

আজ ৮ মে, বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব গাধা দিবস। বহু সময় অবহেলা ও উপহাসের প্রতীক হিসেবে ব্যবহৃত হলেও...

রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন রাজ চক্রবর্তী

ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক ও বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তী রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার...

হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে উধাও স্বামী-শ্বশুরবাড়ির লোকজন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শিমু আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে...

ঈদুল আজহায় সপ্তাহজুড়ে ছুটি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা...

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

ডেস্ক রিপোর্ট : ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিজ...