যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

বিশেষ সংবাদ

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, যমুনা সেতু বাস্তবায়ন করা হয়েছে তাদের সরকারের সময়েই। একইভাবে পদ্মা সেতুর উদ্যোগও তাদের পক্ষ থেকেই নেওয়া হয়েছিল। তিনি বলেন, দেশের বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হয়েছে

তিনি আরও বলেন, পদ্মা সেতু জাদুঘর অনেক আগেই হওয়া উচিত ছিল। কেন আগের সময়ে এটি হয়নি, তা তার জানা নেই। তবে দেশের স্বার্থে এবং সাধারণ মানুষকে এই গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে বিস্তারিত জানাতে জাদুঘরটি অত্যন্ত প্রয়োজনীয়। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম পদ্মা সেতুর ইতিহাস ও প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারবে।

অনুষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, দেশজুড়ে সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, গাছ লাগানোর পাশাপাশি তা বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে। তবেই পরিবেশ সুরক্ষা কার্যক্রম সফল হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন শেরপুর পৌর ভূমি উপ-সহকারী...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে, এ...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এখন থেকে...

দক্ষিণ কোরিয়ায় মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দেশ ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। রোববার...

শত্রুপক্ষকে ‘বেদনাদায়ক’ জবাবের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের

ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড...

নষ্ট ডিমে কেক-বিস্কুট তৈরি, বগুড়ার ফুলকলি বেকারি দণ্ডিত

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং বা বাচ্চা না ফোটা নষ্ট...