রূপগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন বন্ধুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন বন্ধু। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া অপর বন্ধুর মৃত্যু হয় পরদিন শুক্রবার সকালে। এই দুর্ঘটনায় তিনটি পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সুলপিনা ভুঁইয়াবাড়ি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন রূপগঞ্জ ইউনিয়নের আলমপুর দীঘিরপাড় গ্রামের আক্তার মিয়ার ছেলে রুদ্র মিয়া (১৬), দক্ষিণবাগ বেইলারটেক গ্রামের কামাল হোসেনের ছেলে ইয়ামিন (১৫) এবং রাজধানীর বাড্ডার বাসিন্দা জিল্লুর রহমানের ছেলে শ্রাবণ মিয়া (১৯)।
নিহত রুদ্র রূপগঞ্জের আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণিতে পড়ত। ইয়ামিন ছিল বাঘবেড় আইডিয়াল হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে, শ্রাবণ এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজধানীর একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ছিলেন। তিনি রূপগঞ্জের বাঘবেড় সিডি মার্কেট এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হন। পরে ভুঁইয়াবাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় কাঞ্চনগামী একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারায় রুদ্র ও ইয়ামিন। গুরুতর আহত শ্রাবণকে উদ্ধার করে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
কাঞ্চন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও এর চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্কুলশিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বিধবা কার্ড চালু হলে এমপির স্ত্রীও আগে নেবেন: হাসনাত আবদুল্লাহ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডিসেম্বরে নেত্রী আইতাছে, বলেই জামায়াত নেতাকে মারধর

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

টাকার লোভে সন্তান বিক্রির চেষ্টা, বাবাসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

