‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’, দোকানের ম্যানেজারকে মৎস্যজীবী দল নেতার হুমকি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিরিয়ানির দোকানের এক ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে। খাবারের দাম পরিশোধ নিয়ে বিরোধের জেরে তিনি ওই হুমকি দেন বলে অভিযোগ করেছেন দোকানটির মালিক। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফতুল্লার মাসদাইর এলাকার ‘আল্লাহর দান বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টে’ এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উত্তেজিত অবস্থায় দোকানের ম্যানেজার খোকনকে উদ্দেশ করে এইচ এম হোসেন বলছেন, ‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দোকানে খাবারের বিল পরিশোধ নিয়ে এক নারী ক্রেতার সঙ্গে ম্যানেজার খোকনের কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর ওই নারী জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে দোকানে আসেন। সেখানে ম্যানেজারের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

দোকানটির মালিক রফিকুল ইসলামের অভিযোগ, চার প্যাকেট বিরিয়ানি নেওয়ার পর ক্যাশে টাকা দেওয়া হয়নি। টাকা ছাড়া খাবার দিতে অস্বীকৃতি জানানোয় মৎস্যজীবী দলের ওই নেতা ম্যানেজারকে গুলি করার হুমকি দেন।
রফিকুল ইসলাম আরও বলেন, ঘটনার সময় কেউ একজন মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর ওই নেতা আবার দোকানে এসে দুঃখ প্রকাশ করেন। তখন তিনি বলেন, ‘মাথা গরম হয়ে গিয়েছিল, কিছু মনে করবেন না।’
অভিযোগের বিষয়ে জানতে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

হাসনাতকে সমর্থন জানিয়ে কুমিল্লা-৪ আসন থেকে সরে দাঁড়ালেন মুজিবুর রহমান

কুমিল্লা-৪ আসনে হাসনাতের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিককে হুমকি

মৃত্যুর জন্য প্রস্তুত হও, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে সমন্বয়ককে হুমকি

বগুড়ায় সমন্বয়ককে হুমকি

বগুড়ায় সমন্বয়ককে হুমকি ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের কারণে হুমকি, মহাসড়কে ছাত্রীরা

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন বন্ধুর

