কুমিল্লা-৪ আসনে হাসনাতের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৩ ডিসেমম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলামের কাছ থেকে ওই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম, শামীম কাউছার, শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা সফিকুল ইসলাম রানা, শহীদ সাব্বিরের মা রিনা আক্তার, দেবিদ্বার উপজেলা ছাত্রশক্তির প্রতিনিধি হৃদয়, রাফসান, কাজী নাছিরসহ উপজেলা এনসিপির নেতাকর্মীরা।
দলীয় সূত্র জানায়, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

