বগুড়ায় সমন্বয়ককে হুমকি ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে হত্যার হুমকি দিয়ে লেখা হয়েছে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’। সোমবার (২৩ ডিসেম্বর) মধ্যরারাতে বাড়ির দেয়ালে লিখে এই হুমকি দেয়া হয়। এতে তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে।
সমন্বয়ক সায়েম বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সমন্বয়ক সায়েম গণমাধ্যমে বলেন, ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরা পাঁয়তারা চালাচ্ছে। আমি নিজেও একজন ছাত্র। গতকাল মধ্যরাতে আমার বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’ লিখে হুমকি দেয়া হয়। আজ আমাকে হুমকি দিয়েছে, কাল আমার অন্য ভাইকেও হুমকি দেওয়ার সম্ভাবনা আছে। তাই দ্রুত ঘটনা উদঘাটন করে সুষ্ঠু বিচারের দাবি করছি।

বগুড়ায় সমন্বয়ককে হুমকি বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ঘটনাটি আমরা শুনেছি। এই ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে যারা জড়িত তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

