বাড়ির দেয়ালে

মৃত্যুর জন্য প্রস্তুত হও, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে সমন্বয়ককে হুমকি

বিশেষ সংবাদ

রাজশাহীর চারঘাটে বাড়ির দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুত হও, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফা-আরদ্বীন রহমানকে (১৮) হত্যার হুমকি দেওয়া হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙা এলাকার নিজ বাড়ির দেয়ালে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লিখনের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। এতে ফা-আরদ্বীন রহমান ও তার পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ফা-আরদ্বীন রহমান রাজশাহীর চারঘাট উপজেলার বালিয়াডাঙা এলাকার মো: বজলুর রহমানের ছেলে। তিনি খুলনার সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারঘাট উপজেলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সমন্বয়ক ফ-আরদ্বীন রহমান বলেন, গতকাল রাত ১০টার দিকে বাজার থেকে বাবার সঙ্গে বাসায় ফিরে এসে বাড়ির দেয়ালে লেখাটি দেখতে পাই। এদিন বিকালে এই লেখাটি দেয়ালে ছিল না। গত বছরের ১৮ জুলাই পুলিশের হাতে আটক হন তিনি। এরপর থানা ও হাজতখানায় দফায় দফায় নির্যাতনের শিকার হন তিনি। এখনো ঠিক মতো হাটতে পারেন না তিনি। এরই মধ্যে বাড়ির দেয়ালে লিখনের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। অধিকাংশ সময় তার বাবা-মা বাড়িতে একাই থাকেন। তাদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কে রয়েছে। বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের চারঘাট উপজেলা শাখার প্রতিনিধি হিসেবে কাজ শুরু করায় আমাকে এই হুমকি দিতেই পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, এই ঘটনায় সমন্বয়ক ফা-আরদ্বীন রহমান লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

অন্বেষণ ডেস্ক : কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ‘ভাইরাল তাজুর ফেসবুক পেজ’ (তাজু ভাই ২.০) হঠাৎ করেই মেটা প্ল্যাটফর্ম থেকে উধাও...

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পহেলা বৈশাখে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রোববার (৫ এপ্রিল) একটি রিট দায়ের করা হয়েছে। এই রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী...

শেরপুরে তাঁবুর নিচে ভ্রাম্যমাণ বইমেলায় পাঠক ও দর্শনার্থীদের ভিড়

বগুড়ার শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল খেলার মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা।রোববার...

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশায় অগণিত ভক্ত

অন্বেষণ ডেস্ক : কুড়িগ্রামের চরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ‘ভাইরাল তাজুর ফেসবুক পেজ’ (তাজু ভাই ২.০)...

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পহেলা বৈশাখে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রোববার (৫ এপ্রিল) একটি রিট দায়ের করা হয়েছে।...

শেরপুরে তাঁবুর নিচে ভ্রাম্যমাণ বইমেলায় পাঠক ও দর্শনার্থীদের ভিড়

বগুড়ার শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল খেলার মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে...

মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেয়, আপনি দেন না: স্পিকারকে এমপি মনিরুল

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকারের উদ্দেশ্যে চমকপ্রদ মন্তব্য করেছেন।...

রাজশাহীতে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি হয়নি বলে স্পষ্ট...