সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে এক সহকর্মী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত পলাশ আলী এনসিপির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। সেখানে তার সঙ্গে কাজ করতেন ২৭ বছর বয়সী এক তরুণী। ওই তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী আদালতে মামলা করেন। পরে আদালত পলাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে, অভিযুক্ত নেতার বিরুদ্ধে মামলার বিষয়ে সাংগঠনিকভাবে খোঁজ নেওয়ার কথা জানিয়েছে এনসিপি। দলটির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, তানোর উপজেলা কমিটির বিষয়ে তার বিস্তারিত জানা নেই। বিষয়টি জানার পর স্থানীয় দায়িত্বশীল নেতাদের অবহিত করা হয়েছে। তারা ঘটনার প্রকৃত তথ্য জানাবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তবে মামলাটিকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন এনসিপির তানোর উপজেলা শাখার সেক্রেটারি মোরশেদ আলী। তিনি বলেন, সংগঠনে যোগ দেওয়ার আগে পলাশ একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই প্রতিষ্ঠানে কাজ করার সময়কার কোনো বিরোধের জেরে তাঁকে ফাঁসাতে মামলাটি করা হয়েছে বলে তারা মনে করছেন। অভিযোগটি মিথ্যা এবং তারা এর প্রতিবাদ করবেন বলেও জানান তিনি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা কার্যকর করতে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুড়িগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

ফ্যাসিস্ট হাসিনার নিপীড়নের প্রতিবাদে জেগে ওঠে ছাত্র-জনতা: মাহফুজ আলম

জুলাই গণ-অভ্যুত্থানে রিকশাচালকদের ভূমিকা অবিস্মরণীয়: আসিফ মাহমুদ

৫ রাজাকারকে কুপিয়ে হত্যা করা বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই

রাজশাহীতে বিস্ফোরক মামলায় রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন ধর্মসভা মন্দির

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

রাজশাহীতে ফ্ল্যাট থেকে নারীসহ সাবেক ওসি আটক

বিএসটিআইয়ের মনোগ্রাম ব্যবহারের অভিযোগে বেকারিকে জরিমানা

