রাজশাহীতে বিস্ফোরক মামলায় রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

রাজশাহীতে যুবদলের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রলীগের সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) গাজিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ১০ নভেম্বর রাত সোয়া ১২টার দিকে রাজশাহী মহানগরের ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় যুবদলের একটি আঞ্চলিক কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হলে তদন্তের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীরা ওই এলাকায় পরপর দুটি ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জননিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার শুভ কুমার মণ্ডলের বয়স ২৭ বছর। তিনি যশোরের কোতোয়ালি থানার বালিয়াঘাট গ্রামের কংকর মণ্ডলের ছেলে। অপর গ্রেপ্তার নাহিদ হাসানের বয়স ২৬ বছর। তাঁর বাড়ি নড়াইলের কালিয়া থানার বড় কালিয়া গ্রামে। তিনি মোহাম্মদ আকসির আহমেদের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা শুভ ও নাহিদকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
এদিকে একই মামলায় সাবেক ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ আলিফকেও গ্রেপ্তার করা হয়েছে। গত ১০ নভেম্বর বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। ২২ বছর বয়সী আলিফ রাজশাহী মহানগরের পবা থানার বেনুয়া খোলা ভুনা গ্রামের আনিসুর রহমান দুলালের ছেলে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোর বিরুদ্ধে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ

খামেনির পরিণতিও সাদ্দামের মতো হতে পারে: হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

৫ রাজাকারকে কুপিয়ে হত্যা করা বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই

শেরপুরে বালু ব্যবসার জেরে হামলার অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন ধর্মসভা মন্দির

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

রাজশাহীতে ফ্ল্যাট থেকে নারীসহ সাবেক ওসি আটক

বিএসটিআইয়ের মনোগ্রাম ব্যবহারের অভিযোগে বেকারিকে জরিমানা

