রাজশাহীতে ফ্ল্যাট থেকে নারীসহ সাবেক ওসি আটক

রাজশাহীর একটি ফ্ল্যাট থেকে সাবেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে এক নারীসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মহানগরীর নাদের হাজির মোড় এলাকার একটি ফ্ল্যাট থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে তাদের উদ্ধার করে চন্দ্রিমা থানায় নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ফ্ল্যাটে বৃহস্পতিবার রাত থেকে অবস্থান করছিলেন সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত পুলিশ পরিদর্শক মাহবুব আলম ও এক নারী। শুক্রবার সকাল ৭টার দিকে মাহবুবের ষষ্ঠ স্ত্রী দাবিদার আন্নি আক্তার সেখানে গিয়ে দরজা খোলার অনুরোধ করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন। পরে চন্দ্রিমা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টা পর দরজা ভেঙে তাদের বের করেন।
আটকের পর মাহবুব আলম দাবি করেন, ওই নারী তার বর্তমান স্ত্রী। তবে তাৎক্ষণিকভাবে তিনি কোনো কাবিননামা দেখাতে পারেননি। অন্যদিকে, দরজার বাইরে অবস্থান নেওয়া নওগাঁর বাসিন্দা ও নারী উদ্যোক্তা আন্নি আক্তার নিজেকে মাহবুবের ষষ্ঠ স্ত্রী দাবি করে বলেন, চলতি বছরের শুরুতে তাদের বিয়ে হয়। বিয়ের পর তিনি জানতে পারেন, মাহবুব যেখানেই কর্মরত থাকেন, সেখানেই বিয়ে করেন এবং একাধিক অনৈতিক সম্পর্কে জড়ান।

মাহবুবের দাবি, চারদিন আগে তিনি আন্নিকে তালাক দিয়েছেন এবং পুলিশের কাছে তালাকনামার কপি জমা দিয়েছেন। তবে আন্নি জানিয়েছেন, তিনি কোনো তালাকের কাগজ পাননি। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মাহবুব আলম ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। সে সময় একটি খাম নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে প্রত্যাহার করে নওগাঁ জেলা পুলিশে বদলি করা হয়। সেখানে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হওয়ার পর তাকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়।
সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ জানান, মাহবুব আলম কোনো ছুটি বা অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে রাজশাহীতে গিয়েছেন, যা অপরাধের শামিল। এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ বিভাগীয় ব্যবস্থা নেবে। চন্দ্রিমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ সিদ্দিকী জানান, আটক মাহবুব আলম ও ওই নারীর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিদায় বললেন আর্জেন্টিনার বিশ্বস্ত প্রহরী সার্জিও রোমেরো

বিদায় নিয়েও কতো টাকা পাচ্ছে ব্রাজিল?

হত্যাচেষ্টা মামলায় সাবেক বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে থাকছে না লটারি: শিক্ষামন্ত্রী

মুরগি ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

বিএসটিআইয়ের মনোগ্রাম ব্যবহারের অভিযোগে বেকারিকে জরিমানা

নেশার টাকার জন্য মা ও ভাইকে বঁটি দিয়ে কুপিয়ে জখম, যুবক গ্রেপ্তার

রাজশাহীতে অলিম্পিয়া সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করল বিএসটিআই

৮০ টাকার নিচে মিলছে না সবজি, কাঁচামরিচ ৩০০ ছুঁইছুঁই

