রাজশাহীতে অলিম্পিয়া সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করল বিএসটিআই

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া মিষ্টি ও দই বিক্রির অপরাধে ‘অলিম্পিয়া সুইটস’ নামে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর হড়গ্রাম বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, অলিম্পিয়া সুইটস কর্তৃপক্ষ বিএসটিআই’র কোনো বৈধ মানসনদ গ্রহণ ছাড়াই দীর্ঘদিন ধরে মিষ্টি উৎপাদন ও বিক্রি করে আসছিল। এছাড়া তাদের উৎপাদিত দই ও মাঠার প্যাকেটে উৎপাদন-মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সম্বলিত কোনো লেবেল ছিল না। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস (সিএম) উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা সহযোগিতা প্রদান করেন। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাম তেলের দাম কমল ১৯ টাকা, সয়াবিন অপরিবর্তিত

৮০ টাকার নিচে মিলছে না সবজি, কাঁচামরিচ ৩০০ ছুঁইছুঁই

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

কমিটি নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রাজশাহীতে গভীর নলকূপে দুই বছরের সাজিদ, ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

রাবিতে অস্বাস্থ্যকর খাবারের অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

