পাম তেলের দাম কমল ১৯ টাকা, সয়াবিন অপরিবর্তিত

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশে পাম তেলের দাম লিটারে ১৯ টাকা কমিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার পাম তেলের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। যা আগে বিক্রি হচ্ছিল প্রতিলিটার ১৬৯ টাকায়।
মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।
তিনি বলেন, “আপনারা শুধু তেলের দাম বাড়তে দেখেন, এবার কমতেও দেখলেন।” তবে কাঁচামালের মূল্য না কমায় সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ১৮৯ টাকা।

এর আগে গত ১৩ এপ্রিল মাসে পাম তেলের দাম লিটারে ১৬৯ টাকা এবং সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

কমল সোনার দাম, ভরি কত?

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে কত?

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

