ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামি বাংলাদেশ-এর আমির ডা. শফিকুর রহমান

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে জামায়াত আমির বলেন, গত কয়েক মাসে দলের অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থক অক্লান্ত পরিশ্রম করেছেন। সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করার জন্য সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে যারা ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন, তাদের সাহসিকতার কথাও তুলে ধরেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের ফলাফল অনেকের জন্য হতাশার হতে পারে, তবে এবারের অর্জনকে ছোট করে দেখার সুযোগ নেই। তার দাবি, ৭৭টি আসন পেয়ে সংসদে জামায়াতের উপস্থিতি প্রায় চারগুণ বেড়েছে। এতে আধুনিক বাংলাদেশের রাজনীতিতে দলটি একটি শক্ত অবস্থানে দাঁড়িয়েছে

তিনি বলেন, “এটা কোনো ধাক্কা নয়, এটা একটি ভিত্তি।”রাজনীতির পথ যে দীর্ঘ ও পরিবর্তনশীল—সেটি স্মরণ করিয়ে দিয়ে জামায়াত আমির অতীতের উদাহরণ টানেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২০০৮ সালে ৩০টি আসনে নেমে গেলেও পরবর্তীতে দীর্ঘ সময় ধরে সংগঠিত হয়ে সরকার গঠনের পথে এগিয়েছে। তার মতে, গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস অর্জন, জবাবদিহির মানসিকতা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি—এই তিনটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ডা. শফিকুর রহমান বলেন, নেতৃত্বের প্রকৃত পরীক্ষা শুধু নির্বাচনী প্রচারণায় নয়, বরং জনগণের রায়কে কীভাবে গ্রহণ করা হয়, তার মধ্যেই নিহিত। জামায়াতের রাজনীতি কখনো একটি নির্বাচনকেন্দ্রিক ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি জানান, গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা এবং একটি ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলাই জামায়াতের লক্ষ্য। তার ভাষায়, সংসদে জামায়াত নীতিবান, শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করতে গঠনমূলক ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...