প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের উত্তর প্রদেশের এক তরুণী। অভিযোগ, গভীর রাতে প্রেমিক ও তার সহযোগীদের ঘরে ঢুকতে সহায়তা করেন তিনি নিজেই। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করা হয়।

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মোরাদাবাদ এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় ২১ বছর বয়সী আরিবা, তার প্রেমিক আরশাদ ওয়ারসি এবং আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১১ মে ভোররাতে মোরাদাবাদের নাগফানি থানা এলাকার আকবর কম্পাউন্ডে ব্যবসায়ী মোহাম্মদ ইমরান–এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় বাড়িতে পরিবারের সবাই উপস্থিত ছিলেন। অস্ত্রধারীরা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ২০ লাখ রুপি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার তদন্তে নেমে পুলিশ দেখতে পায়, বাড়ির দরজা বা ডিজিটাল লকের কোথাও জোরপূর্বক ভাঙচুরের চিহ্ন নেই। এতে সন্দেহের তীর যায় পরিবারের ভেতরের কারও দিকে। পরে জিজ্ঞাসাবাদে ইমরানের ছোট মেয়ে আরিবা পুলিশের কাছে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানা গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আরিবার সঙ্গে অমিরোহা এলাকার বাসিন্দা আরশাদ ওয়ারসি–র দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে ভিন্ন জাতের হওয়ায় পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। নতুন জীবন শুরু করার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতেই তারা এই পরিকল্পনা করেন বলে তদন্তে উঠে এসেছে।

তদন্ত কর্মকর্তারা জানান, ঘটনার প্রায় এক মাস আগে বাড়ির প্রধান ফটকের একটি নকল চাবি প্রেমিকের হাতে তুলে দেন আরিবা। ডাকাতির রাতে পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে পড়ার পর তিনি ভেতর থেকে ডিজিটাল লকের বুজার চাপ দিয়ে দরজা খুলে দেন। এরপর সশস্ত্র দলটি ঘরে ঢুকে লুটপাট চালায়।

অভিযান চালিয়ে পুলিশ লুট হওয়া টাকার একটি অংশ, কয়েকটি দেশীয় আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন এবং দুটি গাড়ি উদ্ধার করেছে। গ্রেফতার অন্য তিন সহযোগীর নাম কুলদীপ সিং, রবি কুমার ও নিক্কি সিং বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর সাহিত্য চক্র -এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। শুক্রবার (১৫ মে) দিনব্যাপী উপজেলা পরিষদ...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে রাজশাহীর বাগমারায় এক কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে মুচলেকা...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর সাহিত্য চক্র -এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে রাজশাহীর বাগমারায় এক কনটেন্ট ক্রিয়েটরকে...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা...