বিদায় নিয়েও কতো টাকা পাচ্ছে ব্রাজিল?

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ে শিরোপা স্বপ্ন শেষ হয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। মাঠের হতাশা সঙ্গী হলেও অর্থনৈতিক দিক থেকে বড় অঙ্কের পুরস্কার নিয়েই টুর্নামেন্ট শেষ করছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, শেষ ষোলোতে ওঠা প্রতিটি দল পাচ্ছে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর বাইরে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য সব দলকে দেওয়া হয়েছে ১ কোটি ৫ লাখ ডলার, যার মধ্যে ১৫ লাখ ডলার রাখা হয়েছে প্রস্তুতি খরচের জন্য।
সব মিলিয়ে ব্রাজিলের প্রাপ্য দাঁড়ায় ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১৪৪ টাকা ধরে) প্রায় ৩৬৭ কোটি টাকা।
এবারের বিশ্বকাপে পুরস্কার অর্থের পরিমাণ আগের আসরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ফিফা মোট ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার হিসেবে বিতরণ করছে, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
চ্যাম্পিয়ন দল পাচ্ছে ৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭২০ কোটি টাকা। রানার্সআপ দল পাবে প্রায় ৪৭৫ কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল যথাক্রমে প্রায় ৪১৮ কোটি ও ৩৮৯ কোটি টাকা করে পাবে।
কোয়ার্টার ফাইনালে পৌঁছানো দলগুলোর জন্য বরাদ্দ প্রায় ২৭৪ কোটি টাকা। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে প্রায় ২১৬ কোটি টাকা। গ্রুপ পর্ব পেরিয়ে ১৭ থেকে ৩২তম স্থানে থাকা দলগুলোর জন্য বরাদ্দ প্রায় ১৫৮ কোটি টাকা, আর ৩৩ থেকে ৪৮তম স্থানে থাকা দলগুলো পাবে প্রায় ১৩০ কোটি টাকা।
মাঠের পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ না হলেও এই অর্থ ব্রাজিল ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে জাতীয় দলের প্রস্তুতি, অবকাঠামো উন্নয়ন এবং বয়সভিত্তিক ফুটবলে বিনিয়োগে এই অর্থ কাজে লাগানোর সুযোগ রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রাজিলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে চাই: ব্রুনো গিমারেস

ব্রাজিল জিততেই মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি: এসআইকে শোকজ

পেলে-কাফু-রোনালদোদের রেকর্ডে ভাগ বসাবেন মেসি

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

রোনালদোর মহিমা অন্য পর্যায়ের, অরা’র উদাহরণ তিনিই: ইয়ামাল

‘আমাদের একজন সালাহ, ২৬ জন মেসি’, মিশরের সহকারী কোচ

