যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন
২০২৬ ফিফা বিশ্বকাপে স্বাগতিকদের অন্যতম দেশ যুক্তরাষ্ট্রের স্বপ্ন থেমে গেছে শেষ ষোলোতেই। বেলজিয়ামের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর এবার ইংল্যান্ডের শিরোপা জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিশ্বকাপবিষয়ক প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির বছরে বিশ্বকাপ জিততে না পারলেও, একই বছরে যুক্তরাষ্ট্রের মাটিতে ইংল্যান্ডের শিরোপা জয় একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকতে পারে।
ইংল্যান্ডের দীর্ঘদিনের বিশ্বকাপ শিরোপা-খরা প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ছয় দশক ধরে দলটি বিশ্বকাপ জিততে পারেনি। তাই এবার ট্রফি জিততে পারলে সেটি হবে ইংলিশ ফুটবলের জন্য বিশেষ অর্জন। তার মূল্যায়ন, টুর্নামেন্টে এখনো টিকে থাকা দলগুলোর মধ্যে ইংল্যান্ড অন্যতম শক্তিশালী এবং শিরোপা জয়ের বাস্তব সম্ভাবনাও তাদের রয়েছে।
জুলিয়ানি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিতই ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের খেলা অনুসরণ করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প কেইনকে ‘দুর্দান্ত ফুটবলার’ এবং ‘অসাধারণ মানুষ’ বলেও প্রশংসা করেছেন।
ফুটবলের প্রতি ট্রাম্পের আগ্রহের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জুলিয়ানি বলেন, কয়েক বছর আগে সাবেক ইংল্যান্ড অধিনায়ক ওয়েইন রুনির সঙ্গে গলফ খেলেছিলেন ট্রাম্প। এছাড়া তার ছেলে ব্যারন ট্রাম্পও ফুটবলের বড় ভক্ত, যা এ খেলার প্রতি প্রেসিডেন্টের আগ্রহ আরও বাড়িয়েছে।
ইংল্যান্ড দলের শক্তি বিশ্লেষণ করতে গিয়ে তিনি হ্যারি কেইনকে দলের সবচেয়ে বড় ভরসা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে মিডফিল্ডার জুড বেলিংহামকেও ইংল্যান্ডের সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে অভিহিত করেন।
জুলিয়ানির মতে, বর্তমান ইংল্যান্ড দলটি ভারসাম্যপূর্ণ। খেলোয়াড়দের আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে এবং কোচ তাদের মধ্যে শিরোপা জয়ের বিশ্বাস তৈরি করতে পারলে দলটি বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে।
এদিকে জুলিয়ানির এই মন্তব্য ফুটবল অঙ্গনে আলোচনা তৈরি করেছে। অন্যদিকে ট্রাম্পের প্রশংসার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হ্যারি কেইন অতীতে তাদের একসঙ্গে গলফ খেলার স্মৃতির কথা উল্লেখ করেন। ২০২৪ সালের শেষ দিকে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণে গলফ খেলেছিলেন ইংল্যান্ড অধিনায়ক।
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। শেষ চারে আগামী বুধবার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন
ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন
অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা
রোনালদোর মহিমা অন্য পর্যায়ের, অরা’র উদাহরণ তিনিই: ইয়ামাল
‘আমাদের একজন সালাহ, ২৬ জন মেসি’, মিশরের সহকারী কোচ
এটা বাতিল করে দেখাও: ট্রাম্পকে খোঁচা বেলজিয়ামের
বিদায় নিয়েও কতো টাকা পাচ্ছে ব্রাজিল?
ব্রাজিলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে চাই: ব্রুনো গিমারেস
আর্জেন্টিনার জয়ে ভুল প্রমাণিত ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী
বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন জার্মান কোচ নাগেলসমান
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন