হালান্ডের নতুন লুক পছন্দ হয়নি প্রেমিকার, বললেন ‘আমার তো কান্না পাচ্ছে’

ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড দীর্ঘ চার বছর পর নিজের চেনা রূপ বদলে ফেলেছেন। নতুন মৌসুম শুরুর আগে নিজের দীর্ঘ সোনালি চুল কেটে একেবারে ছোট করে ফেলেছেন তিনি। তবে হালান্ডের এই নতুন লুক নিজের পছন্দ হলেও তার দীর্ঘদিনের সঙ্গী ইসাবেল হাভগসেং জোহানসেনের মনঃপূত হয়নি। হালান্ডের চুল কাটার সিদ্ধান্ত দেখে আবেগপ্রবণ হয়ে তিনি মন্তব্য করেছেন, ‘আমার তো কান্না পাচ্ছে।’
রোববার (২৩ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকের ছবি ও ভিডিও প্রকাশ করেন হালান্ড। বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মাঠে নামার আগে নতুন এই চেহারায় হাজির হন ২৬ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার।
প্রকাশিত ভিডিওতে হালান্ডের চুল কাটার পুরো প্রক্রিয়াটি উঠে এসেছে। সেখানে তার সঙ্গী জোহানসেনকে বেশ অবাক হতে দেখা যায়। একপর্যায়ে কাটা চুল হাতে নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘ও মাই গড!’ এরপরই তিনি জানান, হালান্ডের এই পরিবর্তন দেখে তার কান্না পাচ্ছে।

জোহানসেন রসিকতা করে আরও বলেন, নতুন এই চেহারার কারণে সকালে ঘুম থেকে উঠে হালান্ডকে চিনতেই হয়তো তার কষ্ট হবে। ঘুম ভেঙে হঠাৎ মনে হতে পারে পাশে অন্য কেউ শুয়ে আছে।
তবে প্রেমিকার এমন মন্তব্যে দমে যাননি হালান্ড। নিজের নতুন চেহারা নিয়ে বেশ সন্তুষ্ট এই ফুটবলার। দীর্ঘ চুলের পরিবর্তে এবার নিজেকে কিছুটা ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে মেলে ধরতেই এই পরিবর্তন এনেছেন বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পেলে-কাফু-রোনালদোদের রেকর্ডে ভাগ বসাবেন মেসি

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

রোনালদোর মহিমা অন্য পর্যায়ের, অরা’র উদাহরণ তিনিই: ইয়ামাল

‘আমাদের একজন সালাহ, ২৬ জন মেসি’, মিশরের সহকারী কোচ

এটা বাতিল করে দেখাও: ট্রাম্পকে খোঁচা বেলজিয়ামের

বিদায় নিয়েও কতো টাকা পাচ্ছে ব্রাজিল?

ব্রাজিলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে চাই: ব্রুনো গিমারেস

