বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালের মুলাদীতে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে পড়ে থাকা আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পরে নিষ্ক্রিয় করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। রোববার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা।
স্থানীয়দের বরাতে জানা গেছে, কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপি নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. কামাল সরদার মুলাদী-মীরগঞ্জ সড়কের বাদামতলা এলাকায় ওই কার্যালয় উদ্বোধন করেন। শনিবার রাতে কার্যালয়ের সামনে দুই থেকে তিনটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অন্য একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

বিএনপি নেতা কামাল সরদারের অভিযোগ, এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে রাতের বেলায় কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
চরকমিশনার গ্রামের বাসিন্দা আনিচ ঘরামী জানান, রাত দেড়টার দিকে ওই এলাকা দিয়ে একটি মোটরসাইকেল যেতে দেখেন তিনি। এর কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ শুনতে পান।
খবর পেয়ে রোববার সকাল ১০টার দিকে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও ফরিদ উদ্দীন ঘটনাস্থলে যান। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, বাদামতলা এলাকায় বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। উদ্ধার করা অবিস্ফোরিত ককটেল থানায় নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

হংকংয়ের বিপক্ষে হামজার গোলে এগিয়ে বাংলাদেশ

বগুড়ায় প্রেমে সাড়া না পেয়ে কিশোরীর অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগ

অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালে আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১২

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি: এসআইকে শোকজ

বরিশালে যাত্রীবাহী বাস-পিকআপের সংঘর্ষে শিশুসহ আহত ১৪

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, কনস্টেবল আহত

