হংকংয়ের বিপক্ষে হামজার গোলে এগিয়ে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমে শুরুটা ধীরগতিতে করেছিল বাংলাদেশ। তবে ম্যাচের ১২ মিনিটেই হামজা চৌধুরীর দুর্দান্ত ফ্রি কিকে গোল পেয়ে এগিয়ে যায় স্বাগতিক দল।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও হংকং চায়না। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের আধিপত্য ছিল স্পষ্ট। বল দখলে এগিয়ে ছিল হংকং চায়না। তবে ধীরে ধীরে নিজেদের ছন্দে ফেরে বাংলাদেশ।
১১ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ, যদিও তা কাজে লাগাতে পারেনি। কিন্তু মিনিটখানেক পরেই ম্যাচের চিত্র পাল্টে দেন হামজা চৌধুরী। ডি-বক্সের বাঁ দিক থেকে ফয়সাল আহমেদকে ফাউল করলে রেফারি ফ্রি কিক দেন বাংলাদেশের পক্ষে। সেখান থেকেই সরাসরি গোল করেন হামজা, চমৎকার কার্ভে বল পেরিয়ে যায় হংকং গোলরক্ষকের নাগালের বাইরে।

বাংলাদেশের জার্সিতে এটি হামজা চৌধুরীর দ্বিতীয় গোল। এর আগে ভুটানের বিপক্ষে প্রথম গোল করেছিলেন এই মিডফিল্ডার। তার গোলে ম্যাচে ১–০ ব্যবধানে লিড নেয় স্বাগতিক বাংলাদেশ।
ম্যাচের বাকি সময়েও লিড ধরে রাখার চেষ্টা করছে জামাল ভূঁইয়ারা। জাতীয় স্টেডিয়ামে গ্যালারি ভরপুর দর্শক উৎসাহ দিচ্ছে লাল-সবুজদের।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পেলে-কাফু-রোনালদোদের রেকর্ডে ভাগ বসাবেন মেসি

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

রোনালদোর মহিমা অন্য পর্যায়ের, অরা’র উদাহরণ তিনিই: ইয়ামাল

‘আমাদের একজন সালাহ, ২৬ জন মেসি’, মিশরের সহকারী কোচ

এটা বাতিল করে দেখাও: ট্রাম্পকে খোঁচা বেলজিয়ামের

বিদায় নিয়েও কতো টাকা পাচ্ছে ব্রাজিল?

ব্রাজিলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে চাই: ব্রুনো গিমারেস

