বিশ্বকাপ বয়কটের সাহস পাকিস্তানের নেই: আজিঙ্কা রাহানে

বিশেষ সংবাদ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে পাকিস্তানের অবস্থান নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বর্জনের সম্ভাবনার কথা বলা হলেও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বরং বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে তারা।

পিসিবি প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, শুক্রবার থেকে সোমবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

তবে প্রশ্ন উঠছে, পাকিস্তান কি আদৌ বিশ্বকাপ বয়কট করার সাহস দেখাতে পারবে? ভারতের সাবেক তারকা ক্রিকেটার আজিঙ্কা রাহানের মতে, সে সম্ভাবনা খুবই ক্ষীণ। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর এক আলোচনায় রাহানে বলেন, “আমার মনে হয় পাকিস্তান বিশ্বকাপে না এসে থাকতে পারবে না। আমি মনে করি না তাদের সেই সাহস আছে।”

ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। এ প্রসঙ্গেও আলোচনায় উঠে আসে বাস্তবতা ও আন্তর্জাতিক ক্রিকেটের চাপ।

একই আলোচনায় উপস্থিত ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি বলেন, “পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসবে—এটা প্রায় নিশ্চিত। মানুষ ভুল করতে পারে, কিন্তু পুরোপুরি বোকা নয়। এটা বিশ্বকাপ, কোনো ঘরোয়া বা ক্লাব টুর্নামেন্ট নয়। এখানে বলে দেওয়া যায় না—আমরা খেলব না।”
হার্শার মতে, পাকিস্তান যদি বিশ্বকাপে না আসে, তাহলে তার প্রভাব পড়বে দেশটির ক্রিকেটের ওপর দীর্ঘমেয়াদে।

আর্থিক বাস্তবতাও বড় একটি কারণ। পিসিবি এমনিতেই আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে অংশ না নিলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে। হার্শা ভোগলে এ বিষয়ে আরও বলেন, “পাকিস্তান যদি বলে আমরা বিশ্বকাপ খেলব না, তাহলে কেউ গিয়ে তাদের অনুরোধ করবে না। বলা হবে—তাহলে এসো না। পাকিস্তানও এটা ভালো করেই জানে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...