অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হকের পদত্যাগ ও অপসারণ দাবিতে অনশনে বসেছেন শতাধিক শিক্ষার্থী।
সোমবার (আগস্ট) দুপুর ১২টার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সামনে তারা এই কর্মসূচি শুরু করেন। এর আগে সকাল থেকে একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, গত রোববার রাতে এক সংবাদ সম্মেলনে তারা চেয়ারম্যানের অপসারণের জন্য সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় তারা অনশনে বসার ঘোষণা দেন এবং সেই অনুযায়ী কর্মসূচি শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভাগে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নানা ধরনের অব্যবস্থাপনা চলছে। পাশাপাশি পক্ষপাতমূলক আচরণ ও সেশনজটের কারণে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব সমস্যা সমাধানে বিভাগীয় চেয়ারম্যান কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেননি। এছাড়া ২০১৭ সালে বিভাগটির যাত্রা শুরু হলেও দীর্ঘ সময়ে মাত্র দুটি ব্যাচের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম সম্পন্ন হয়েছে। ফলে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ তৈরি হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থী মো. নাজমুল হোসেন বলেন, আমাদের দাবি বর্তমান ফ্যাসিস্ট ও স্বৈরাচারী চেয়ারম্যান হাফিজ আশরাফুল হকের পদত্যাগ এবং বিভাগ থেকে অপসারণ। গতকাল আমরা উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।
সংবাদ সম্মেলনে বলেছিলাম, আজ দুপুর ১২টার মধ্যে তাকে অপসারণ করা না হলে আমরা অনশনে বসব। কিন্তু উপাচার্যের দপ্তরে কয়েক দফা আলোচনা করেও কোনো সমাধান না পেয়ে প্রায় ১৩০ জন শিক্ষার্থী অনশনে বসেছি। তাকে অপসারণ না করা পর্যন্ত আমাদের অনশন চলবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, আমাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। আমরা বিষয়টির দ্রুত সমাধানের চেষ্টা করছি।
উল্লেখ্য, ২০১৭ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের যাত্রা শুরু হয়। ওই সময় মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক হাফিজ আশরাফুল হক বিভাগটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। বর্তমানেও তিনি ওই দায়িত্বেই রয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি: স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বিরোধীদলীয় নেতা

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় ৩০ হাত জাতীয় পতাকা নিয়ে জামায়াতের বিজয় শোভাযাত্রা

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালে আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১২

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি: এসআইকে শোকজ

বরিশালে যাত্রীবাহী বাস-পিকআপের সংঘর্ষে শিশুসহ আহত ১৪

