ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নীরব শ্রদ্ধায় ভরে ওঠে রাত। ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার কিছু আগে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার-এ শ্রদ্ধা নিবেদন শুরু হয়। প্রথমে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারের বেদিতে ফুল অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হওয়া হাজারো মানুষও মোনাজাতে শরিক হন। মুহূর্তজুড়ে ছিল নীরবতা, শ্রদ্ধা আর স্মৃতির ভারী আবহ।
মোনাজাত শেষে মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে আবারও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে বিএনপির নেতারাও শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এ শ্রদ্ধা নিবেদন ঘিরে শহীদ মিনার এলাকায় ছিল সুশৃঙ্খল পরিবেশ। একুশের প্রথম প্রহরের এই আনুষ্ঠানিকতা ভাষা আন্দোলনের ইতিহাস ও ত্যাগের কথা নতুন করে স্মরণ করিয়ে দেয় উপস্থিত সবার মনে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

