বরিশালে আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১২

বরিশালের আগৈলঝাড়া থানায় পুলিশের পিটুনিতে এক যুবকের মৃত্যুর গুজবে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বিক্ষুব্ধ জনতা থানায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং পুলিশ সদস্যদের মারধর করে। এতে পুলিশের ৫ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় এএসআই আব্দুল হালিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের মধ্যে রয়েছেন কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আল আমিন, মেহেদি হাসান এবং গ্রেপ্তার যুবকের মা নাছরিন বেগম ও বোন শারমিন আক্তারসহ আরও কয়েকজন।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় চুরি মামলার আসামি রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করা হয়। থানা হেফাজতে থাকাকালে রিয়াজ নিজের মাথা দেওয়ালে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে এলাকায় রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ২ থেকে ৩০০ নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে থানায় হামলা চালায়। এ সময় তারা ডিউটি অফিসারকে মারধর এবং থানা ভবনে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়।

রিয়াজ ফকিরের মা নাছরিন বেগম ও বাবা সিদ্দিক ফকিরের দাবি, রিয়াজকে রাস্তা থেকে বিনা অপরাধে পুলিশ ধরে নিয়ে অমানবিক নির্যাতন করেছে। পুলিশের মারধরে সে মৃত্যুর মুখে ঢলে পড়েছে এবং এখন বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রিয়াজের মৃত্যুর খবরকে গুজব বলে নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান। তিনি বলেন, “রিয়াজ বর্তমানে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন আছেন। ইন্টার্ন চিকিৎসক জানিয়েছেন তার আঘাত গুরুতর নয়। একটি মহল পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে থানায় হামলা ও পুলিশ সদস্যদের রক্তাক্ত করেছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি: এসআইকে শোকজ

বরিশালে যাত্রীবাহী বাস-পিকআপের সংঘর্ষে শিশুসহ আহত ১৪

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, কনস্টেবল আহত

নিখোঁজের ৯ দিন পর ঢাকায় মিলল স্কুলছাত্রী, অভিমানে বাড়ি ছেড়েছিল মুনিয়া

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

বরিশালে ১০ ফুটের দুই গাঁজা গাছসহ কৃষক আটক

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

