বরিশালে ১০ ফুটের দুই গাঁজা গাছসহ কৃষক আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রায় ১০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক কৃষককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের উত্তর আরজি কালিকাপুর গ্রামের একটি ক্ষেত থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. জামাল হোসেন। তিনি ওই এলাকার মিনাজ উদ্দিন বেপারীর ছেলে এবং পেশায় কৃষক।

পুলিশ জানায়, জামাল হোসেন কৌশলে অন্য ফসলের সঙ্গে গাঁজা গাছ লাগিয়েছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ক্ষেত থেকে প্রায় ১০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই জামাল হোসেনকে আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অন্য ফসলের আড়ালে লাগানো গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জামাল হোসেনকে আটক করে থানায় আনা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

