বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে লিটন মিয়া (২৮) নামে এক ইজিবাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার ভাটরা ইউনিয়নের ফিচক গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর বিষয়টি প্রথমে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগের গুরুত্ব ও তাদের অবস্থানের কারণে সমঝোতা সম্ভব হয়নি। পরে ভুক্তভোগীর বাবা ২৫ জুন বৃহস্পতিবার নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পরপরই নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত লিটন মিয়াকে গ্রেফতার করে। তিনি একই গ্রামের আব্দুস সামাদের ছেলে।
ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, তারা ঘটনার সুষ্ঠু বিচার চান এবং দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

