‘আমাদের একজন সালাহ, ২৬ জন মেসি’, মিশরের সহকারী কোচ
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগেই আত্মবিশ্বাসী বার্তা দিয়েছে মিশর। বিশ্বকাপের শেষ ষোলোতে লিওনেল মেসিদের মুখোমুখি হওয়ার আগে মিশরের সহকারী কোচ ইব্রাহিম হাসান বলেছেন, প্রতিপক্ষের একজন মেসি থাকলেও তাদের দলে আছেন মোহাম্মদ সালাহসহ আরও ২৬ জন মেসি।
মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মিশরের সংবাদমাধ্যম সাদা আল-বালাদকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের আত্মবিশ্বাসের কথা জানান ইব্রাহিম।
মেসিকে কীভাবে আটকানো হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিশর শুধু একজন খেলোয়াড়কে নিয়ে আলাদা পরিকল্পনা করছে না। নিজেদের সামর্থ্যের ওপরই আস্থা রাখছে দল।
ইব্রাহিম হাসান বলেন, “আমরা মেসিকে নিয়ে আলাদা করে ভাবি না। খেলোয়াড়দের বলি, প্রতিপক্ষ কে সেটি না ভেবে নিজেদের খেলাটা খেলতে। তাদের একজন মেসি আছে, কিন্তু আমাদের আছে মোহাম্মদ সালাহ এবং আরও ২৬ জন মেসি। আল্লাহ আমাদের সহায় হোন।”
তার এই মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে মিশরের মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ হিসেবে দেখছেন।
এবারের বিশ্বকাপ মিশরের জন্য ঐতিহাসিক। প্রথমবারের মতো দলটি বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারায় তারা। এরপর ইরানের বিপক্ষেও ১-১ গোলে ড্র করে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে আফ্রিকার দলটি।
নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় উঠে এসেছে মিশর। এবার তাদের সামনে বড় চ্যালেঞ্জ—বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে নতুন ইতিহাস তৈরি করা।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে বাড়তি চাপ অনুভব করছেন না বলেও জানান ইব্রাহিম। তিনি বলেন, “মেসির বিপক্ষে খেলছি, এটা নিয়েও আমরা ভাবছি না। আমাদের মনোযোগ শুধু মিশর দলকে নিয়ে। প্রতিটি ম্যাচেই আমরা লড়াই করতে নামি, প্রতিপক্ষ মেসি হোক কিংবা অন্য কেউ।”
মিশরের সহকারী কোচ আরও জানান, বিশ্বকাপের আগে চোট নিয়ে দুশ্চিন্তায় থাকলেও ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরছেন মোহাম্মদ সালাহ। ইরানের বিপক্ষে চোট পাওয়ার পর বিশেষ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন লিভারপুল তারকা। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইব্রেকারে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
ইব্রাহিম বলেন, “মোহাম্মদ সালাহ ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরছে। হোসাম হাসানের অধীনে সে দারুণ খেলছে। দলের মধ্যে সে একজন অসাধারণ রোল মডেল।”
জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসানের প্রস্তুতিরও প্রশংসা করেন ইব্রাহিম। তার ভাষ্য, প্রতিটি ম্যাচকে গুরুত্বপূর্ণ পরীক্ষার মতো বিবেচনা করেন কোচ। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করেই খেলোয়াড়দের মাঠে নামানো হয়।
তিনি বলেন, হোসাম প্রতিটি প্রতিপক্ষকে গভীরভাবে বিশ্লেষণ করেন এবং খেলোয়াড়দের প্রয়োজনীয় তথ্য দেন। এ কারণেই দল আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারে।
বিশ্বকাপের শুরু থেকেই খেলোয়াড়দের সর্বোচ্চ দেওয়ার বার্তা দিয়ে আসছে মিশরের কোচিং স্টাফ। ইব্রাহিম বলেন, বিশ্বকাপে সুযোগ বারবার আসে না, তাই শুধু অংশগ্রহণ নয়, যতদূর সম্ভব এগিয়ে যাওয়াই তাদের লক্ষ্য।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
‘আমাদের একজন সালাহ, ২৬ জন মেসি’, মিশরের সহকারী কোচ
এটা বাতিল করে দেখাও: ট্রাম্পকে খোঁচা বেলজিয়ামের
বিদায় নিয়েও কতো টাকা পাচ্ছে ব্রাজিল?
ব্রাজিলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে চাই: ব্রুনো গিমারেস
আর্জেন্টিনার জয়ে ভুল প্রমাণিত ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী
বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন জার্মান কোচ নাগেলসমান
শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব–১৯ গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
মেসি মাঠে নামলেন আর গোল করলেন, গড়লেন বিশ্ব রেকর্ড
ব্রাজিলকে হারানোর স্বপ্ন দেখছে জাপান
গোলের পর কার দিকে দৌড়ে গিয়েছিলেন মেসি?
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন