আর্জেন্টিনার জয়ে ভুল প্রমাণিত ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী

আর্জেন্টিনার নকআউট পর্বের জয় নিশ্চিত হওয়ার পর আবারও আলোচনায় উঠে এসেছে ঘানার আলোচিত তান্ত্রিক কোয়াকু বোনসামের নাম। ম্যাচের আগে তার দেওয়া বহুল আলোচিত ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত বাস্তবের সঙ্গে মেলেনি। বরং লিওনেল মেসিদের জয়েই ভুল প্রমাণিত হয়েছে তার দাবি।
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচকে সামনে রেখে কোয়াকু বোনসাম বলেছিলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বড় চমক দেখাবে কেপ ভার্দে। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে মাঠের লড়াইয়ে সেই পূর্বাভাসের প্রতিফলন দেখা যায়নি।
ম্যাচে শুরু থেকেই কেপ ভার্দে কঠিন প্রতিরোধ গড়ে তোলে। নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দল ১-১ সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচ জমে ওঠে। খেলার শেষ মূহুর্তে রোমরোর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা এবং শেষ ১৬ তে জায়গা করে নেয়।

এই ফলাফলের মধ্য দিয়ে কোয়াকু বোনসামের আলোচিত ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়। যদিও এর আগে বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ নিয়ে তার একাধিক মন্তব্য ফুটবল অঙ্গনে আলোচনা তৈরি করেছিল।
এর আগে তিনি দাবি করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে পর্তুগাল এবং অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। টুর্নামেন্টে পর্তুগাল এখনো টিকে থাকলেও সেই ভবিষ্যদ্বাণীর সত্যতা জানতে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত।
এ ছাড়া ইংল্যান্ড ও ঘানার ম্যাচের আগে তিনি বলেছিলেন, তার ‘কালো জাদুর প্রভাবে’ হ্যারি কেইন গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে কেইন গোল পাননি। পরে পানামার বিপক্ষে ম্যাচের আগে বোনসাম দাবি করেন, তিনি সেই জাদুর প্রভাব সরিয়ে নিয়েছেন। ওই ম্যাচে গোলও করেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড।
আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের আগে এসব কারণেই কোয়াকু বোনসামের মন্তব্য নিয়ে ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত মেসিদের জয়েই তার পূর্বাভাসের ইতি ঘটে।
একই ম্যাচ নিয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস-হোর্তাও আর্জেন্টিনার পরাজয়ের পূর্বাভাস দিয়েছিলেন। তবে তার সেই অনুমানও শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘আমাদের একজন সালাহ, ২৬ জন মেসি’, মিশরের সহকারী কোচ

মেসি মাঠে নামলেন আর গোল করলেন, গড়লেন বিশ্ব রেকর্ড

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

গোলের পর কার দিকে দৌড়ে গিয়েছিলেন মেসি?

মেসিকে টিকিয়ে রাখতেই সব আয়োজন: মিশরের কোচ হোসাম হাসান

২০০তম ম্যাচে মেসির হ্যাটট্রিক, মুগ্ধ আর্জেন্টিনা কোচ স্কালোনি

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

পেলে-কাফু-রোনালদোদের রেকর্ডে ভাগ বসাবেন মেসি

