মেসি মাঠে নামলেন আর গোল করলেন, গড়লেন বিশ্ব রেকর্ড

গ্রুপপর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেই নিজের উপস্থিতি জানান দিলেন লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে ফ্রি-কিক থেকে দৃষ্টিনন্দন এক গোল করে বিশ্বকাপ ইতিহাসে নতুন একটি রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।
এর মাধ্যমে বিশ্বকাপে টানা সাতটি ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন মেসি, যা আগে কোনো ফুটবলার করতে পারেননি। এর আগে টানা ছয় ম্যাচে গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জেয়াজিনহো (১৯৭০)। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের ম্যাচেই তাদের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এবার জর্ডানের বিপক্ষে গোল করে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি।
ম্যাচের ৬০তম মিনিটে লাওতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মাঠে নামার প্রায় ২০ মিনিট পর ফ্রি-কিক থেকে এবারের বিশ্বকাপে নিজের ষষ্ঠ গোলটি করেন তিনি।

এর আগে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে জর্ডানের পেনাল্টি বক্সের দিকে এগোচ্ছিলেন মেসি। তাকে থামাতে গিয়ে আমের জামুস টেনে ধরলে ফাউলের বাঁশি বাজান রেফারি। ফলে বক্সের বাইরে প্রায় ২৫ গজ দূর থেকে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা।
ফ্রি-কিক নেওয়ার সময় মানবদেয়ালের পাশে দাঁড়ানো অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, মার্কোস সেনেসি ও নিকোলাস ওটামেন্ডি কৌশলে সরে যান। সেই ফাঁক গলিয়ে নিচু শটে বল জালে পাঠান মেসি। গোলরক্ষক চেষ্টা করেও বলের নাগাল পাননি।
এই গোলে শুধু আর্জেন্টিনাই এগিয়ে যায়নি, বিশ্বকাপ ইতিহাসেও নিজের নাম নতুন করে লিখিয়েছেন লিওনেল মেসি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘আমাদের একজন সালাহ, ২৬ জন মেসি’, মিশরের সহকারী কোচ

আর্জেন্টিনার জয়ে ভুল প্রমাণিত ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

গোলের পর কার দিকে দৌড়ে গিয়েছিলেন মেসি?

মেসিকে টিকিয়ে রাখতেই সব আয়োজন: মিশরের কোচ হোসাম হাসান

২০০তম ম্যাচে মেসির হ্যাটট্রিক, মুগ্ধ আর্জেন্টিনা কোচ স্কালোনি

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

পেলে-কাফু-রোনালদোদের রেকর্ডে ভাগ বসাবেন মেসি

