‘দলিল লেখার নামে অবৈধ লেনদেন করা যাবে না’: এমপি সিরাজ

বগুড়ার শেরপুরে দলিল লেখকদের পেশাগত শৃঙ্খলা ফেরাতে দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং দলিল সম্পাদনের নামে সব ধরনের অবৈধ লেনদেন বন্ধের তাগিদ দিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে শেরপুর সাবরেজিস্ট্রি অফিসের হলরুমে উপজেলা দলিল লেখক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমিতির সাবেক সভাপতি মো. মতিয়ার রহমান মতির সভাপতিত্বে ও মো. আশিকুর রহমান আসিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, গত ১৭ বছরে দলিল লেখকদের এই সমিতিতে কোনো নির্বাচন হয়নি। পেশাজীবীদের স্বার্থে নতুন কমিটি গঠনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে এবং ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে পরিবেশ তৈরিতে তাঁদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সমিতির কমিটিতে পেশাদার দলিল লেখক ছাড়া অন্য কারও থাকা উচিত নয় বলেও তিনি উল্লেখ করেন। এ ছাড়া দলিল লেখার নামে অবৈধ লেনদেন ও সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি না করার বিষয়েও সতর্ক করেন তিনি।
মতবিনিময় সভায় নিজেদের পেশাগত সংকট, বৈষম্য ও নিরাপত্তাহীনতার বিভিন্ন দিক তুলে ধরেন স্থানীয় দলিল লেখকেরা। সভায় দলিল লেখক আব্দুর রাজ্জাক তালুকদার জানান, শেরপুরে প্রায় ১৯০ জন দলিল লেখক রয়েছেন কিন্তু আড়াই বছর ধরে সমিতি না থাকায় তাঁদের অধিকাংশই আর্থিক সংকটে ভুগছেন। আলমগীর হোসেন অভিযোগ করেন, গ্রাম ও শহরের দলিল লেখকদের মধ্যে সমন্বয় না থাকায় কাজে চরম বৈষম্য তৈরি হয়েছে, ফলে কেউ মাসে ২০টি কাজ পেলেও অনেকে কোনো কাজই পাচ্ছেন না। নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে পারিশ্রমিকের সর্বনিম্ন হার নির্ধারণের দাবি জানান দলিল লেখক আসিফ। অন্যদিকে ফেরদৌস রহমান অভিযোগ করেন, সমিতি না থাকার সুযোগে একটি প্রতারক চক্র মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ সময় সমিতির সাবেক সভাপতি ফেরদৌস আলম দলিল লেখার নির্ধারিত মূল্যতালিকা প্রণয়নের দাবি জানান। তবে দলিল লেখক কায়কোবাদ দাবি করেন, শেরপুরে প্রতি লাখ টাকার দলিলে আট হাজার টাকা নেওয়া হয়, যা অন্যান্য এলাকার তুলনায় কম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মো. জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবর রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, গোলাম মাহবুব প্যারিস, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ সিরাজ রব্বানী, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল প্রমুখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নাশকতা মামলায় শেরপুরে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

শেরপুরে গণশুনানিতে জনতার প্রশ্ন, এমপির আশ্বাস

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে সাবেক কাউন্সিলর তাপস মালাকার আর নেই

শেরপুরে ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ

শেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে ছাত্রলীগ-আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

