বগুড়ায় টাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া সদরে ৫০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মানিক রহমান (৫৬) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ২৬ নভেম্বর বেলা ১১টার দিকে শহরের ১০ নম্বর ওয়ার্ডের কানছগাড়ী এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার মানিক ওই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে এবং একাধিক মাদক মামলার আসামি।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিক্রির উদ্দেশ্যে মানিকের বাড়িতে মাদকের একটি চালান মজুত করা হয়েছে। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা ২০ গ্রাম ওজনের ৫০ পিস ‘টাপাল’ নামীয় কমলা রঙের টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক মো. হুমায়ুন কবির বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদকের এই চালানের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড

বগুড়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ঢাকা থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতা বগুড়ার মোস্তাফিজুর গ্রেপ্তার

বগুড়ায় সাভার ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

