বগুড়ায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার

বগুড়া শহরের হাকিরমোড় এলাকায় অভিযান চালিয়ে গাবতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, হাকিরমোড় এলাকার পাঁচতলা একটি ভবনের বাসায় অবস্থান করছিলেন ফারুক আহমেদ। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ফারুক আহমেদ (৪৮) গাবতলী উপজেলার উনচরকি গ্রামের তোজাম্মেল হকের ছেলে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ফারুক আহমেদ দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, বুধবার রাতে হাকিরমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে ফারুক আহমেদকে কারাগারে পাঠানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড

বগুড়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ঢাকা থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতা বগুড়ার মোস্তাফিজুর গ্রেপ্তার

বগুড়ায় সাভার ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বগুড়ায় আ. লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

