বগুড়ায় মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড

বগুড়া সদর ও দুপচাঁচিয়া উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের দুটি দল এ মোবাইল কোর্ট পরিচালনায় অংশ নেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সদর উপজেলার দাড়িয়াল উত্তরপাড়া এলাকায় ডিএনসির ‘ক’ সার্কেলের একটি দল তদারকি চালায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদের নেতৃত্বে সেখানে পাঁচ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সৌরভ (২১) নামের এক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার মো. লুৎফর রহমানের ছেলে। ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
অন্যদিকে বিকেল ৪টা ৪০ মিনিটে দুপচাঁচিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালায় সংস্থাটির ‘খ’ সার্কেলের আরেকটি দল। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ উত্তর কইল গ্রামের মৃত মহোর আলীর ছেলে মো. সেলিম প্রাংকে (৪৮) গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

উভয় স্থানেই জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলে ধ্বংস করেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটেরা। এ বিষয়ে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. জিল্লুর রহমান জানান, মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়তে জেলাজুড়ে চলমান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ঢাকা থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতা বগুড়ার মোস্তাফিজুর গ্রেপ্তার

বগুড়ায় সাভার ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বগুড়ায় আ. লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

বগুড়ায় শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা, ব্যবস্থাপকের কারাদণ্ড

