ফ্যাসিস্ট হাসিনার নিপীড়নের প্রতিবাদে জেগে ওঠে ছাত্র-জনতা: মাহফুজ আলম

ফ্যাসিস্ট হাসিনার নিপীড়ন ও নৃশংসতার বিরুদ্ধে ছাত্র-জনতা রাস্তায় নেমেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
মঙ্গলবার (২৬ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন, হত্যাযজ্ঞ, গুম-খুন ও দুর্নীতির কারণে মানুষ অসহায় হয়ে পড়েছিল। ফ্যাসিস্ট হাসিনা মানুষের ওপর যে নিপীড়ন ও নৃশংসতা চালিয়েছেন, তার প্রতিবাদে ছাত্র-জনতা জেগে ওঠে।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য হলো বৈষম্য দূর করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা, যার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রদর্শিত হয় জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’। এতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এই তথ্যচিত্র মানুষের মাঝে জুলাই চেতনাকে জাগ্রত রাখবে এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে উজ্জীবিত করবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

