স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকার একটি বাসা থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক বিরোধের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
ফারজানা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। তার স্বামী নাজমুলও একই বিভাগের সাবেক শিক্ষার্থী, তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে পড়াশোনা করেছেন।

ফারজানার ভাই আরিফুল ইসলামের অভিযোগ, প্রায় তিন বছর আগে একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী নাজমুলের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে ফারজানাকে নির্যাতন করা হতো। নাজমুল চাকরি পাওয়ার পর অর্থের চাহিদা বেড়ে যায়। এ নিয়ে ফারজানার ওপর চাপ ও নির্যাতন চলত বলেও অভিযোগ করেন তিনি।
আরিফুল জানান, ঘটনার দিন সন্ধ্যায় বোনের সঙ্গে তাঁর কথা হয়েছিল। তখন কথাবার্তায় অস্বাভাবিক কিছু বুঝতে পারেননি। পরে রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ফোনে ফারজানার মৃত্যুর খবর পান তিনি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের বিষয়টি উঠে এসেছে। এ ঘটনায় ফারজানার স্বামীকে আটক করা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন বন্ধুর

স্কুলশিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বিধবা কার্ড চালু হলে এমপির স্ত্রীও আগে নেবেন: হাসনাত আবদুল্লাহ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডিসেম্বরে নেত্রী আইতাছে, বলেই জামায়াত নেতাকে মারধর

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

টাকার লোভে সন্তান বিক্রির চেষ্টা, বাবাসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

