নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত

নারায়ণগঞ্জ শহরে মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে র্যাবের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে র্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের বোয়ালিয়া খাল এলাকার লিচুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, অভিযানের সময় দুর্বৃত্তরা হঠাৎ করে র্যাব সদস্যদের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিনজনকে আহত করে। আহতদের মধ্যে দুইজনকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন, মাহী ও ইব্রাহীম—তাদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত অবস্থায় থাকা এসআই নজিবুলকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে হাসপাতালে যান এবং আহত সদস্যদের খোঁজ নেন। পরে তিনি ঘটনাস্থলেও পরিদর্শন করেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং না দিলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পরে সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

হাসপাতালে মা, মিথ্যা মামলায় পালিয়ে বেড়াচ্ছে সন্তান

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

শেরপুরে জমি বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

