শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে শাহ ফাতেমা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ঘোগা ব্রিজ এলাকার একটি ইউ-টার্নে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ ফাতেমা পরিবহনের ওই বাসটি ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসছিল। পথিমধ্যে ঘোগা ব্রিজ এলাকার ইউ-টার্নে পৌঁছালে দ্রুতগতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।
এ সময় বাসের ভেতরে থাকা ৮ থেকে ১০ জন যাত্রী সামান্য আহত হলেও এক অজ্ঞাতনামা ব্যক্তির হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজনের কব্জি বিচ্ছিন্ন হয়েছে এবং আরও বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। আহত ওই যাত্রীর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

