শেরপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৮০

শেরপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুকুরের একটি দল মানুষের ওপর আক্রমণ চালায়। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
আহতদের মধ্যে রয়েছেন মামুন মিয়া (৩৫), আবুল হোসেন (৬০) ও আইজউদ্দিন (৭০)। তাঁরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল ও আহত ব্যক্তিদের স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই কুকুরের একটি দল বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতে থাকে। এ সময় সামনে পাওয়া নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে শুরু করে। একের পর এক মানুষ আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে স্বজন ও এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে আসা আহত ব্যক্তিদের জরুরি ভিত্তিতে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। নতুন করে কেউ কুকুরের কামড়ে আহত হয়ে এলে তাঁকেও প্রয়োজনীয় চিকিৎসা ও টিকা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ বলেন, কুকুরের কামড়ে আহত রোগীদের জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ রয়েছে।
তিনি আরও বলেন, কুকুর কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে আসতে হবে। দেরি না করে প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্কের টিকা নেওয়ার পরামর্শ দেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সেই সাজু শেখের স্ত্রী আর নেই

শেরপুরে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুরে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

শেরপুরে গলায় বাদাম আটকে প্রাণ গেল তিন বছরের শিশুর

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

শেরপুরে টর্নেডোর আঘাতে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

শেরপুরে জমি বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১২

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

