শেরপুরে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক এক নেতার রহস্যজনক মৃত্যু নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে পৌর শহরের ঢাকলহাটি এলাকায় শ্বশুরবাড়ির একটি ভাড়া বাসা থেকে আলী রেজা (২৫) নামে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর থেকে নিহতের শ্বশুরবাড়ির লোকজন আত্মগোপনে রয়েছেন।
নিহত আলী রেজা জেলা ছাত্রদলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলার বাগরাকশা এলাকার শহিদুল ইসলাম কালুর ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে লুৎফর রহমান নামে তাঁর শ্বশুরের ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে পরিবারের অমতে বিয়ে করেন আলী রেজা। বিয়ের পর থেকেই স্ত্রীর সাথে তাঁর দাম্পত্য কলহ চলছিল। মঙ্গলবার সকালে শ্বশুরবাড়ির পক্ষ থেকে আলী রেজার পরিবারকে জানানো হয় যে, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে আলী রেজার মৃত্যু নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ট্রাক টার্মিনাল বউবাজার এলাকার বাসিন্দা মুক্তা মিয়া জানান, আলী রেজার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। এতে স্থানীয়দের ধারণা, তাঁকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
নিহতের ভাই আলী হাসান ও চাচা একাব্বর অভিযোগ করে বলেন, “পরিবারের অমতে বিয়ে করায় শ্বশুরবাড়ির লোকজন আলী রেজাকে সহ্য করতে পারত না। এটি কোনোভাবেই আত্মহত্যা নয়, এটি একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড। আমরা এই খুনের বিচার চাই।”
এদিকে, আলী রেজাকে ‘নৃশংসভাবে হত্যা করা হয়েছে’ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। ঘটনার পর থেকে আলী রেজার শ্বশুরবাড়ির কাউকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, পরিস্থিতি বেগতিক দেখে তাঁরা বাড়ি ছেড়ে পালিয়েছেন।
শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ চন্দ্র দত্ত জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। তিনি বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।” পুলিশ কর্মকর্তা আরও জানান, মঙ্গলবার রাত পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গাড়িবহরে হামলা ও বিস্ফোরণ মামলায় শেরপুরে যুবলীগ সভাপতি গ্রেফতার

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

শেরপুরে পুলিশি অভিযানে সাবেক ছাত্রনেতাসহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

