শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুন বেওয়া উপজেলার রহমতপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘাতক ট্রলিটিতে কোনো হেডলাইট ছিল না। ঘন অন্ধকারে আলোহীন যানের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলিটি জব্দ করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘাতক ট্রলিটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

