শেরপুরে রাস্তা বন্ধ ও পুকুর দখলের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে দীর্ঘদিনের ব্যবহৃত একটি জনপথ অবৈধভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও তদন্ত চেয়ে মঙ্গলবার (৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এক বীর মুক্তিযোদ্ধার সন্তান।
অভিযোগকারী মোছা. মুক্তি খাতুন ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিউর রহমানের মেয়ে। অভিযোগে তিনি উল্লেখ করেন, সুঘাট গ্রামের প্রায় ৪০ বছরের পুরোনো একটি জনসাধারণের চলাচলের রাস্তা স্থানীয় মো. রাসেল রানা নামের এক ব্যক্তি বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। এর ফলে গ্রামের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কৃষকদের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
লিখিত আবেদনে মুক্তি খাতুন আরও দাবি করেন, রাস্তা বন্ধ করার পাশাপাশি তাদের একটি পারিবারিক পুকুর জোরপূর্বক দখল করে মাছ চাষ করা হচ্ছে। এসব বিষয়ে প্রতিবাদ করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।
তবে অভিযুক্ত রাসেল রানা দাবি করেছেন, তিনি তার নিজস্ব জায়গায় বাড়ি নির্মাণ করছেন। তিনি বলেন, “বাড়ি নির্মাণের আগে আমি তাদের রাস্তার বিষয়টি সমাধান করতে বলেছিলাম। তারা যদি বিকল্প কোনো রাস্তা নির্মাণ করতে চান, তবে আমি পূর্ণ সহযোগিতা করব।”
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, “রাস্তা বন্ধ ও পুকুর দখল সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র কমিটি গঠন ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ

