শেরপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

বগুড়ার শেরপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা ও কল্যাণের লক্ষ্যে ‘শেরপুর উপজেলা শ্রবণ, বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই আহ্বায়ক কমিটিতে মো. স্বাধীন শেখকে আহ্বায়ক এবং মো. আব্দুল্লাহকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য পদের মধ্যে রয়েছেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শহীদুল্লাহ আজাদ, যুগ্ম আহ্বায়ক মো. ছোহরাব হোসেন, মো. সোহান ও মো. বিপ্লব হোসেন।
এছাড়া সিনিয়র সদস্য সচিব হিসেবে হোসেন আলী এবং সদস্য সচিব হিসেবে মো. রব্বানী দায়িত্ব পেয়েছেন। কমিটির নির্বাহী সদস্যরা হলেন, মো. বেল্লাল হোসেন, মো. রাবিবাব, মো. ফেরদৌসুজ্জামান, সাহিদা এবং মো. সিহাব।
বগুড়া জেলা প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক সজীব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু।
সভায় বক্তারা বলেন, সমাজের অবহেলিত প্রতিবন্ধী জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই সংগঠন সেতুবন্ধন হিসেবে কাজ করবে। প্রধান অতিথি জানে আলম খোকা নবগঠিত কমিটির সদস্যদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, “এই সংগঠনের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের প্রকৃত প্রতিবন্ধীদের সঠিক তালিকা তৈরি করতে হবে, যাতে সরকারি-বেসরকারি সকল সুযোগ-সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছানো যায়।”
অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আসা প্রায় ২০০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবার রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মণ্ডল এবং উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন ভোলা প্রমুখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন, বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির পরীক্ষায় সাফল্য

বগুড়ায় কমছে না সবজির দাম, চাপে নিম্ন আয়ের মানুষ

ওজনে কারচুপি ও প্রতারণার দায়ে বগুড়ায় ৭ প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় হত্যাচেষ্টা মামলায় যুব মহিলা লীগ নেত্রী নূপুর গ্রেফতার

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের বাবা-ছেলেসহ নিহত ৩

