গাড়িবহরে হামলা ও বিস্ফোরণ মামলায় শেরপুরে যুবলীগ সভাপতি গ্রেফতার

বগুড়ার শেরপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর গাড়িবহরে হামলার মামলায় মো. আরিফ মাহমুদ (৪০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মহিপুর গিলাবাড়ী বিলের মাথা নামক রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরিফ মাহমুদ উপজেলার ০২নং গাড়ীদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং মহিপুর কলোনী গ্রামের মৃত মহির উদ্দিন মন্ডলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় বগুড়া-০৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপির তৎকালীন প্রার্থী গোলাম মো. সিরাজের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ধানের শীষ প্রতীকের সমর্থনে ওইদিন উপজেলার গোসাইবাড়ী বটতলা এলাকায় মোটরসাইকেল, মাইক্রোবাস ও জীপ গাড়ির বহর নিয়ে যাওয়ার সময় অতর্কিত এই হামলা চালানো হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এই হামলায় ওই নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া স্থানীয় বিএনপির অনেক নেতাকর্মী আহত হন। গ্রেফতারকৃত আরিফ মাহমুদ ওই মামলার এজাহারনামীয় আসামি।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা আরিফ মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি মোড়: নেপথ্যে কি শতকোটি টাকার মূর্তি?

শেরপুর জুয়েলার্সের স্বত্বাধিকারী শিবদাস কর্মকারের প্রয়াণ

শেরপুরে নির্বিঘ্ন দুর্গোৎসবে মতবিনিময় সভা

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শেরপুরে ইউএনওকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা

