জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে এক কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় মুছা মিয়া নামে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারক।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচণ্ডী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি জামে মসজিদে ইমামতির পাশাপাশি শিক্ষকতা করতেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানায়, ওই মসজিদে আরবি পড়তে যেত কিশোরীটি। অভিযোগে বলা হয়, প্রতিদিন সকালে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে তাকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন মুছা মিয়া। এ সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৮ নভেম্বর এবং ১ ও ২ ডিসেম্বর তিনি কিশোরীকে ধর্ষণ করেন।
ঘটনাটি পরিবারের সদস্যরা জানতে পারলে কিশোরীর মা ওই বছরের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, তদন্ত শেষে ২০২১ সালের ৫ মে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয়। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত মুছা মিয়াকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে ঘরে ঢুকে র্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

জামালপুরে রাস্তার পাশ থেকে কম্বল জড়ানো নবজাতক উদ্ধার

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিন ঘণ্টা পর দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

জামালপুরে ২২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার

জামালপুরে মন্দিরের সাতটি প্রতিমা ভাঙচুর, আটক ১

বিড়ালের খোঁজে থানায় জিডি, শহরজুড়ে মাইকিং-পোস্টার

বিয়ের দাবিতে অটোচালক প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

