জামালপুরে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে স্বামী মো: উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার বাকি ১২ আসামিকে খালাস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১-এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জামালপুর সদর উপজেলার দেউলিযাবাড়ি এলাকার মঞ্জু মিয়ার ছেলে উজ্জ্বল মাহমুদের সঙ্গে মাদারগঞ্জের জোড়খালী গ্রামের তাহমিনা জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিল স্বামী উজ্জল মাহমুদ।
তিনি আরও জানান, বিয়ের ২ মাস পর ঈদুল ফিতরের সময় ৫ লাখ টাকার জন্য তাহমিনা জান্নাতকে মারধরের পর হত্যা করা হয়। এ ঘটনায় গত ১৯ এপ্রিল থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা ইব্রাহিম খলিল। ওই মামলায় আসামি উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মামলার বাকি ১২ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। এই মামলায় মোট ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

শাপলা চত্বর হত্যা মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা গ্রেফতার

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: বগুড়ায় প্রধানমন্ত্রী

