লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় রায় দিয়েছেন আদালত। রায়ে চারজনকে মৃত্যুদণ্ড, পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচজন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর সিদ্দিকী এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জালাল উদ্দিন ওরফে বাবুল, হেলাল উদ্দিন, মোহাম্মদ আরিফ উল্লাহ এবং আনোয়ার হাকিম।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন জিয়াবুল করিম, ইসমাইল হোসেন, নুরুল আমিন, নাছির উদ্দিন ও আব্দুল করিম। একই মামলায় মোহাম্মদ সাদেক, আনোয়ারুল ইসলাম, মোরশেদ আলম ও শাহ আলমকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে আদালত পাঁচজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। তারা হলেন আবু হানিফ, এনামুল হক ওরফে তোতলা এনাম, মো. এনাম, কামাল ওরফে ভেন্ডি কামাল এবং মিনহাজ উদ্দিন।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে সাক্ষ্য গ্রহণ, জেরা ও প্রমাণ বিশ্লেষণের পর এই রায় আসে। একই ঘটনার সঙ্গে যুক্ত অস্ত্র মামলায়ও কয়েকজনের বিরুদ্ধে আলাদা সাজা দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেন। রায় শেষে সাজাপ্রাপ্তদের প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম চৌধুরী জানান, আদালত সাক্ষ্য-প্রমাণ যাচাই করে এই দণ্ডাদেশ দিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাতের দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে অংশ নিয়ে ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (২৩)। এ ঘটনায় সারা দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
ঘটনার পর সেনাবাহিনীর পক্ষ থেকে মামলা করা হয়। পরে তদন্ত শেষে মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ম্যাজিস্ট্রেটকে হামলার দায়ে ৯ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

জামিনে কারামুক্ত হলেন বগুড়া স্বাচিপ সভাপতি ডা. মিশু

শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

শেরপুরে পুলিশি অভিযানে সাবেক ছাত্রনেতাসহ গ্রেপ্তার ৪
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
